হাওড়ায় গ্রেফতার এক বাংলাদেশী যুবক
দি নিউজ লায়নঃ বৈধ নথিপত্র না থাকায় এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করল হাওড়ার দাশনগর থানার পুলিশ। পেশায় ওই যুবক ছাতা সারাইয়ের মিস্ত্রি বলে জানা গেছে। ইসরাফুল মাতব্বর (৩২) নামের ওই যুবককে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ। দাশনগর পুলিশ সূত্রের খবর, কয়েকদিন সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেই ইসরাফুলকে গ্রেফতার করা হয়।
ওই যুবক দাসনগর এলাকায় ঘুরে ঘুরে বাসিন্দাদের ছাতা সারাইয়ের কাজ করছিল। সন্দেহ হওয়ায় পুলিশ ওই যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায়, ইসরাফুল বাংলাদেশের ফরিদপুর জেলার নাগরাকান্ডা থানার নিকোরাতি গ্রামের বাসিন্দা। কিন্তু এদেশে এসে দাসনগরে থাকার জন্য সে পুলিশকে কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Post a Comment